১২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বিপুল পরিমান গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৬ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যায় র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৭,০৫,০০০/- (সাত লক্ষ পাঁচ হাজার) টাকা মূল্যমানের ২৩.৫ (তেইশ দশমিক পাঁচ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আমিনুল ইসলাম (২০) এ সময় তার নিকট হতে ০২টি স্বর্ণ ও রুপা খোঁজার হোচা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ফায়ারডিল উদ্ধার, আটক ১

বিপুল পরিমান গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০

প্রকাশিত : ০৪:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪