মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত এবং অপর এক আরোহী আহত হয়েছে । বুধবার রাত ৯টার সময় টেকেরহাট—কবিরাজপুর সড়কের তালপট্রি নামক স্থানে এ ঘটনা ঘটে । নিহত ইমাম রইসুল ইসলাম (২৪) ফরিদপুর জেলার সালথা উপজেলার খালিশা ডুবি গ্রামের রফিকুল ইসলামের ছেলে । সে উপজেলার পাট্রাবুকা এলাকার বাইতুল নুর জামে মসজিদে ইমামতি করতো ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৯টার সময় ইমাম রইসুল ইসলাম এশার নামাজ শেষে মোটরসাইকেল যোগে রাজৈর উপজেলার টেকেরহাট—কবিরাজপুর সড়ক দিয়ে হোসেনপুরের উদ্দেশ্যে যাচ্ছিল । পথিমধ্যে তালপট্টি নামক স্থানে পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গাছের সাথে ধাক্কা লাগে । এ সময় ইমাম রইসুল ইসলাম (২৪) ও অপর আরোহী মেহেদী মুন্সীকে (২৩) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইমাম রইসুল ইসলামকে মৃত ঘোষণা করে । রাজৈর থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত, একজন আহত
-
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি - প্রকাশিত : ০৭:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
- 128
ট্যাগ :
জনপ্রিয়




















