০২:১৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

২৭ জুলাই ঐতিহ্যবাহী বাচসাস’র নির্বাচন

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৭:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • 201

ঐতিহ্যবাহী  বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের সম্ভাব্য তারিখ ২৭ জুলাই (শনিবার)। এছাড়া সমিতির সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সদস্যদের ২০২২-২০২৪ দুই বছরের চাঁদা ২৪০ টাকা পরিশোধ করে সদস্যপদ নবায়ন করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় বাচসাসের মালিবাগস্থ অস্থায়ী কার্যালয়ে সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তের বিষয়ে সাধারণ সম্পাদক রিমন মাহফুজ জানান, ৩০ মে’র মধ্যে সদস্যপদ নবায়নের জন্য ২০২২-২০২৪ মেয়াদের দুই বছরের ২৪০ টাকা জমা দিতে হবে। সঙ্গে এক কপি ছবি দেওয়ার আহবান জানান। যাতে ছবিযুক্ত পরিচয় পত্র প্রদান করা হবে।

সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয়- যথাসময়ে নির্বাচন কমিশনকে চিঠি প্রদান ও ২৭ জুলাই শনিবার দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং একইদিন ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন করার প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় বাচসাস’র সহ-সভাপতি অনজন রহমান, রাশেদ রাইন, সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, কার্যনির্বাহী সদস্য লিটন রহমান, রুহুল আমিন ভূঁইয়া, রুহুল সাখওয়াত, আমিনুর রহমান লিটন ও আমিনুল হক রাশেদ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

২৭ জুলাই ঐতিহ্যবাহী বাচসাস’র নির্বাচন

প্রকাশিত : ০৭:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪