বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, পুঠিয়া রাজশাহীর আয়োজনে বিআরডিবি’র উদ্দ্যোগে সমবায় ভিত্তিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা কার্যক্রমের শুভ উদ্বোধন ওসমবায়ী কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গত শনিবার ১৮মে বিকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধোপাপাড়া কলেজ মাঠে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ বলেছেন, বাংলাদেশ গ্রাম প্রধান দেশের উন্নয়নের পূর্বশর্ত পল্লী জনপদের উন্নয়ন। আর এর জন্য দরকার কৃষিকাজের পরিধির বিস্তার, যা কেবল সমবায়ভিত্তিক কৃষির মাধ্যমেই সম্ভব। সমবায় ভিত্তিক কৃষির মাধ্যমেই আমরা দেশের প্রতিটি অঞ্চলে কৃষকের মুখে হাসি ফোটাতে চাই। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালে সমবায় ভিত্তিক কৃষির উপর জোর দিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আজ সেই সমবায়ভিত্তিক কৃষি মুখ থুবড়ে পড়লে চলবে না। আমাদের সবাইকে একযোগে সমবায় গঠন করে জমিতে চাষ বাড়াতে হবে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে যাতে উৎপাদন আরোও বাড়ানো যায় সেদিকে বিশেষ চিন্তা করছে সরকার।
প্রতিমন্ত্রী এর আগে সমবায় ভিত্তিক কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা কার্যক্রমের বিআরডিবি’র আওতা ভূক্ত পূর্ব ধোপাপাড়া কৃষক সমবায় সমিতি লিঃ এর উদ্বোধন করেন।ধোপাপাড়া গ্রামে সমবায় ভিত্তিক কৃষি ও সেচ প্রকল্প পরিদর্শন করে বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। তবে এর জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। সবাইকে সমবায়ে মনযোগী হতে হবে। আমরা সকলে মিলে নতুন নতুন উদ্ভাবন করে আমাদের দেশকে অচিরেই উন্নত-সমৃদ্ধ দেশের তকমা এনে দিতে পারব যদি সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা কৃষিতে বিপ্লব ঘটাতে পারি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবি’র মহাপরিচালক (গ্রেড-১) আঃ গাফফার খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ ও বিআরডির যুগ্ম পরিচালক (সিপিএম), পল্লী জীবিকায়ন কর্মসূচির প্রকল্প পরিচালক মোঃ আলাউদ্দিন সরকার, ইউসিসি সভাপতি দেওয়ান মোঃ আব্দুস সালেক। রাজশাহীর উপ-পরিচালক জাকিরুল ইসলাম, পুঠিয়া উপজেলার সরকারি কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান, পুঠিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কে এম গোলাম মোস্তফা প্রমুখ।
১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
সমবায় ভিত্তিক কৃষি দেশের প্রতিটি গ্রামে প্রয়োজন -এলজিআরডি প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ০৮:৩৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- 119
ট্যাগ :
জনপ্রিয়




















