০২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
আইন পেশা একটি মহৎ পেশা

মামলার জট কমাতে আইনজীবীদের ভূমিকা রয়েছে: প্রধান বিচারপতি 

লালমনিরহাটে আদালতের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আইন পেশা একটি মহৎ পেশা। দেশের কল্যাণে এ পেশাকে কাজে লাগাতে হবে। দ্রুত সময়ের মধ্যে মামলা যেন নিষ্পত্তি হয় সে দিকে বিশেষ নজর দিতে হবে। মামলার জট কমাতে আইনজীবীদের ভূমিকা রয়েছে। এজন্য সাধারণ মানুষকে আইনি পরামর্শ দিয়ে বুঝাতে হবে।

বুধবার (২২ মে) বেলা ১১ টায় লালমনিরহাট আদালতে আইনি সহায়তা পেতে আসা মানুষদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি আরও বলেন, মানুষ এখন তুচ্ছ ঘটনায়কে কেন্দ্র করে মামলা করতে আসে। মানুষকে সচেতন করে ছোট ঘটনাগুলো মীমাংসার মধ্য দিয়ে মামলার জট কমানো সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইকবাল কবীর। এ সময় আপিল বিভাগের বিচারপতি সাইফুল ইসলামসহ অন্যান্য বিচার বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

লালমনিরহাট সদর- ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মিজানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আকমল হোসেন প্রমুখ।

এর আগে তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত লালমনিরহাট রেলওয়ে গণকবর পরিদর্শন করেন।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

আইন পেশা একটি মহৎ পেশা

মামলার জট কমাতে আইনজীবীদের ভূমিকা রয়েছে: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ০৪:৩৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪