০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান

মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চম পর্যায়ে (দ্বিতীয় ধাপে) ব্রাহ্মণবাড়িয়া সদরের মজলিশপুরের আমিনপাড়ায় নির্মিত ৫০টি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

১২ জুন, মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম শেখের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মোনাব্বর আলী।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড. লোকমান হোসেন প্রমুখ।পরে উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৫১৫টি পরিবারকে একক গৃহ প্রদান করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপির ভূমিধস জয় উদযাপনে রেল শ্রমিক দলের কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান

প্রকাশিত : ০৬:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪