০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে প্রাণ গেল দুই শিশুর

মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা এলাকায় বন্যার পানিতে ভেসে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকালে মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম শ্যামেরকোনা এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত্যু দুই শিশু হলো- পশ্চিম শ্যামেরকোনা গ্ৰামের জমির আলীর ছেলে হৃদয় (১৫) ও ফয়সাল মিয়ার ছেলে সাদি (১০) ।

জানা যায়, মনু নদীর পানি বেড়ে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামের কোনা, মাঝপাড়াসহ কয়েকটি গ্ৰাম প্লাবিত হয়। মৌলভীবাজার-শমসেরনগর সড়কে পানি উঠে বন্ধ হয়ে যায় যান চলাচল। বুধবার হৃদয় ও সাদিকে সড়কে বের হওয়ার পর থেকে পরিবারের লোকজন তাদের খুঁজে পায়নি। পরদিন সকালে বন্যার পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী বলেন, মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পস্চিম শ্যামেরকোনা এলাকায় বন্যার পানিতে ভেসে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে দুজনকে ২৫ হাজার করে পঞ্চাশ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। আমরা চেষ্টা করছি মানুষদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্র নিয়ে যেতে। গতকাল মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার ধলাই নদী ভেঙে ও মনু নদীর পানি বেড়ে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামের কোনা গ্রাম প্লাবিত হয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

শালবন সেতুর নিচে রহস্যময় প্যাকেট, খুলতেই বের হলো বিদেশি পিস্তল

মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে প্রাণ গেল দুই শিশুর

প্রকাশিত : ০৩:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪