সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল বালুবাহী ট্রাকের চাপায় আলাউদ্দিন নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে।
রোববার (২৩জুন) সকাল ১০টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে সেবা নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজনসহ থানা পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধটি রাস্তা পারাপারের সময় শহর থেকে আসা একটি বালুবাহী ট্রাক পথচারীকে চাপা দেয়। এসময় পথচারীর মথাসহ দেহের অনেক অংশ থেতলিয়ে যায়। পরে স্থানীয় এলাকার লোকজন ধাওয়া করে শিলন্দা লাভলু-বাবলু টেক্সটাইল সামনে থেকে ভাই ভাই এন্টার প্রাইজ গাড়িটিকে আটক করে। যার নম্বর সিরাজগঞ্জ -ড-১১-০৪১৭। এসময় গাড়িতে থাকা ড্রাইভার ও অন্যান্যরা পালিয়ে যায়।
স্থানীয়রা আরো জানান, মেডিকেলের সামনে আগত সেবা নিতে রোগী ও স্বজনেরা প্রতিনিয়ত দূর্ঘটনায় শিকার হয়। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ দুর্ঘটনা রোধে নিরব।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে লাশ উদ্ধার ও গাড়িটি আটক করা হয়েছে।
উল্লেখ্য, নিহত অজ্ঞাত বৃদ্ধার পকেটে থাকা একটি প্রেসক্রিপশন পাওয়া যায় মো. আলাউদ্দিন (৭২)।

























