১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে বাইসাইকেল পেল ৬০ নারী শিক্ষার্থী

টাঙ্গাইলের বাসাইলে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৬টি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয় হতে ৬০ জন দরিদ্র, মেধাবী শিক্ষার্থী বাছাই করে তাদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান জানান, ২০২২-২৩ অর্থবছরের ভূমি হস্তান্তর করের অর্থ হতে উপজেলার দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরনের সিদ্ধান্ত নেয়া হয়। সে অনুসারে ৬টি ইউনিয়ে নর মাধ্যমিক বিদ্যালয় হতে ৬০ জন দরিদ্র,মেধাবী শিক্ষার্থী বাছাই করে তাদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।এই কার্যক্রমের জন্য প্রাক্কলিত ব্যায় ধরা হয়েছে ৬ লক্ষ টাকা।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

দিল্লিতে আইসা সভাপতি নেহা বোরা, প্রশান্ত ভূষণসহ আটক ১৫০

টাঙ্গাইলে বাইসাইকেল পেল ৬০ নারী শিক্ষার্থী

প্রকাশিত : ০৪:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪