চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে উদ্যোগ গ্রহন করেছে সরকার বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ এমপি। এসময় তিনি জানান, দেশের ৩৬ হাজার চরাঞ্চলে আমার চর আমার পল্লী গঠন করবে সরকার। আওয়ামী লীগ সরকার, তৃলমুল মানুষের সরকার। এ সরকার উত্তরাঞ্চল থেকে মঙ্গা দূর করেছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এমফোরসি প্রকল্পের চরাঞ্চলের মানুষেরও ভাগ্যের উন্নয়নে কাজ করছে।
আজ শনিবার দুপুরে নগরীর টার্মিনাল সংলগ্ন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ৭তলা বিশিষ্ট প্রর্দশনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিআরডিবির প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের শতরঞ্জি, পাট পণ্যের স্টল ঘুরে দেখেন। এরপর এলজিআরডি প্রতিমন্ত্রী উদকনিক উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা করেন তিনি।
বিআরডিবির মহাপরিচালক আব্দুলরগাফফার খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
বিকেলে তিনি রংপুরে আরডিএ পরিদর্শন করেন।




















