১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

সাতকানিয়ায় ১৭ টাকা জন্য যুবককে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ১৭ টাকার চা বিলের দ্বন্দ্বে ছুরিকাঘাতে খুনের ঘটনা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের নিজ বসতঘরের ছাদ থেকে (৮ জুলাই সোমবার ) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ সাকিব (২৪) ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নুরুল আবছারের ছেলে।

গত ২৮ মে দুপুর ২টায় সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মিঠার দোকান এলাকার জাকির স্টোরের সামনে ছুরিকাঘাতে মাহমুদুল হককে খুন করা হয়। এ সময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন মেজ ভাই জিয়াবুল হক।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ, প্রিটন সরকারের নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ মামুন ভূইয়া সঙ্গীয় এসআই উৎফল চক্রবর্তী, এসআই আলাউদ্দিন, এএসআই মোঃ মোবারক হোসেন, এএসআই সাদ্দাম হোসেন, এএসআই মোঃ রেজাউল সহ রাতভর অভিযান পরিচালনা করে সাতকানিয়া থানাধীন ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা এলাকা আসামীর বসতঘরের ছাদের উপর থেকে থানার , এজাহারনামীয় ০৫নং আসামী সাকিব প্রকাশ টোকাই সাকিব (২৪)কে গ্রেপ্তার করে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী সাকিব প্রকাশ টোকাই সাকিবকে তার নিজ বাড়ির ছাদ থেকে গ্রেফতার করা হয়। সাকিব ছাড়াও বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটযোগে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

সাতকানিয়ায় ১৭ টাকা জন্য যুবককে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

প্রকাশিত : ০১:২২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪