২০০৭ সালের ১৬ জুলাই অবৈধ ও অগণতান্ত্রিক সেনা সমর্থিত তত্ত্ববধায়ক সরকার গণতন্ত্রকে নস্যাত করতে বাংলার গণমানুষের আশা আকাঙ্খার প্রতীক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের উত্তরাধিকার, বিশ্ব মানবতার জননী, মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনাকে গ্রেপ্তার করে প্রায় এক বছর কারান্তরীন করে রাখে! দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আজ ১৬ জুলাই ২০২৪ তারিখ বিকাল ৪ টায় ইনস্টিটিউশ অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি ভবন) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ গিয়ে অবস্থান নেয়।




















