১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বামী-স্ত্রী ও দুই মেয়ের ঝুলন্ত মরাদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বসত ঘর থেকে স্বামী-স্ত্রী ও দুই মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।(২৮ জুলাই)রোববার সকালে নবীনগর পৌর শহরের ২ নং ওয়ার্ডের বিজয় পাড়ার একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহগুলো হলো- বিজয় পাড়ার বাসিন্দা সোহাগ (৩৩) ও তার স্ত্রী জান্নাতুল (২২) এবং তাদের সন্তান ফারিয়া (৪) ও ফাহিমা (২)।

জান্নাতুলের মা মনো বেগম জানান, শনিবার রাতের খাবার খেয়ে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন সোহাগ দম্পতি।সকালে সোহাগ ও জান্নাতুল ঘুম থেকে না উঠায়, তারা তাদের অনেক ডাকাডাকি করেন। পরে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

এ ব্যাপারে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং পরে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেছে।

ময়নাতদন্ত শেষে এ ব্যাপারে পরে বিস্তারিত জানা যাবে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বামী-স্ত্রী ও দুই মেয়ের ঝুলন্ত মরাদেহ উদ্ধার

প্রকাশিত : ০৬:০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪