১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

সরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় বাদশা মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকাল ৮ঃ৩০ মিনিটের দিকে কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহত হওয়া বাদশা মিয়া উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের মৃত জোর আলীর ছেলে।

এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিষ কুমার স্যানাল জানান,সকাল সাড়ে ৮টার দিকে কুট্টাপাড়া মোড়ে বাদশা মিয়া ঢাকা-সিলেট মহাসড়ক পার হতে গেলে সেই সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

তিনি বলেন,ঘটনার পর ওই ভ্যানের চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

বনানীতে সংসদ সদস্য আলী আসগর লবিকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

সরাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রকাশিত : ০৪:৩৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪