০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করল র‍্যাব

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় গেলো ৫ আগষ্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা আক্রমণ করে লুটপাট, ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারি জিনিসপত্র উদ্ধার করেছে র‍্যাব-১১।

গত কয়েকদিন সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার সকালে র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এসময় একটি চায়না রাইফেল (বাঁট ভাঙা), একটি সিজেট পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড সিজেট পিস্তলের গুলি, একটি গ্যাস গান, ৫টি গ্যাস সেল, ২১টি রাবার বুলেট, ২১টি লেড বল, একটি একনলা বন্দুক, একটি রিভলবার, ১০ রাউন্ড রিভলবারের গুলি, ৪টি সাউন্ড গ্রেনেড, ৩টি হ্যান্ডকাপ, ২টি মোটরসাইকেল, একটি ডিভিআরসহ লুট হওয়া বিভিন্ন সরকারি জিনিসপত্র উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ৩৬ দিনব্যাপী আন্দোলনে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। ছাত্রদের এই কোটাবিরোধী আন্দোলন এক সময়ে গণঅভ্যুত্থানে রূপ নেয়। এর ফলে গত ৫ আগস্ট দুপুরে সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে বিদেশে পালিয়ে যায়। ছাত্রজনতা যখন বিজয় উল্লাস করছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারী গণভবনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে।

এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা সিদ্ধিরগঞ্জ থানায় আক্রমণ, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাট করে। লুটপাটের একপর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে নিয়ে যায়। mপরবর্তীতে র‍্যাব-১১ অভিযানে লুট হওয়া সরকারি সম্পদ উদ্ধারের জন্য সিদ্ধিরগঞ্জ থানা বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করল র‍্যাব

প্রকাশিত : ০৫:০০:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪