দাগনভূঞায় ইসলামি ব্যাংকে গ্রাহক হয়রানি ও অযোগ্য অফিসারদের অপসারণের দাবিতে বুধবার ১৪ ই আগষ্ট সকালে ইসলামি ব্যাংকের নিচে সাধারণ গ্রাহকদের ব্যানারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন দাগনভূঞায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একরামুল হক পৌরসভা সহঃ সভাপতি, খাজা ওসমান ফারুক পৌর: সেক্রেটারী, আল মারমাহমুদ হাজারী- পৌর সভাপতি, কামাল উদ্দিন জেলা সহ সভাপতি এতে আরও উপস্থিত ছিলেন , দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির জাহাঙ্গীর এছাড়াও সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিকসহ নানা শ্রণী পেশার মানুষ। বিক্ষোভসমাবেশ শেষে দাগনভূঞা ইসলামি ব্যাংকের ম্যানেজার মিজানুর রহমান ভূঞার কাছে ব্যাংকের সাধারণ গ্রাহকবৃন্দ স্মারকলিপি পেশ করেন।
ব্যাংকের ম্যানেজার মিজানুর রহমান ভূঞা গ্রাহক প্রতিনিধিদেরকে আশ্বাস প্রদান করেন হেড অফিসে দাবি গুলো জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
বিজনেস বাংলাদেশ/ডিএস




















