০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

ঈশ্বরগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপি।

বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টায় পৌর এলাকার পাট বাজার দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা হোক।’

এই অবস্থান কর্মসূচি ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, সাবেক সাধারণ সম্পাদক একে এম হারুন রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মনিসহ বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন কোথাও হামলা-ভাংচুর না করেন। এসব করলে দায়দায়িত্ব তারই, দলের নয়। দল তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে হুঁশিয়ারি করেন বক্তারা।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত

প্রকাশিত : ০৫:০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪