১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

টাঙ্গাইল পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শিহাব রায়হান

টাঙ্গাইল পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় উপ-পরিচালক (উপসচিব) মো. শিহাব রায়হান। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি প্রশাসক হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

প্রশাসক মো. শিহাব রায়হান বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌরসভার বেদখলকৃত সম্পদ উদ্ধার করা হবে। পৌরবাসীর ট্যাক্সের টাকায় পৌর এলাকার উন্নয়ন হয়। পৌরবাসীকে সাথে নিয়ে দুর্ভোগ লাঘবে কাজ করা হবে। সকল কর্মকর্তা কর্মচারীকে যথা সময়ে অফিস করতে হবে। কেউ ফাঁকি দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারিদেন তিনি।

এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার শিব্বির আহমেদ আজমী, কাউন্সিলর আব্দুল আলীম, কাউন্সিলর সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

টাঙ্গাইল পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শিহাব রায়হান

প্রকাশিত : ০৫:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪