০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রাজনৈতিক প্রতিহিংসায় লুটে নেয়া হয়েছে সর্বস্ব

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) সকালে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত মহিবুল ইসলাম চঞ্চল (৩৮) জেলা শহরের মধ্যপাড়ার মৃত স্বপন মিয়ার ছেলে ও শাহীন চৌধুরী (৪৮) পৌর এলাকার নয়নপুরের মৃত বাচ্চু মিয়ার ছেলে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বাসুদেব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সোহরাব মিয়া জানান, কোড্ডা গ্রামের সড়কটিতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বিকট শব্দে স্থানীয় লোকজন এসে দেখেন মোটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলে পড়ে আছেন। ততক্ষণে তারা দুজনই মারা গিয়েছেন।

ওসি মো. মোজাফ্ফর মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃত দুইজনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

বনানীতে সংসদ সদস্য আলী আসগর লবিকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

রাজনৈতিক প্রতিহিংসায় লুটে নেয়া হয়েছে সর্বস্ব

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত : ০৪:১১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪