০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রায়পুরায় অবৈধ ২টি চুম্বক ড্রেজার জব্দ , ১০ লক্ষ টাকা জরিমানা

নরসিংদীর রায়পুরা অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২টি ড্রেজার আটক করেছে উপজেলা প্রশাসন। এসময় ড্রেজার তল্লাশি করে ৪জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৪জনকে ১০ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহচর থেকে আটক করা হয়।

রায়পুরা উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, বালু মহল নির্ধারিত স্থান থেকে বাহিরে গিয়ে অবৈধ চুম্বক ড্রেজার দ্বারা বালু উত্তোলন কালে দুটি ড্রেজার জব্দ করে উপজেলা প্রশাসন। পরে ড্রেজারগুলোতে তল্লাশি চালিয়ে ড্রেজার সহ ড্রেজারে থাকা ৪জনকে আটক করে নিয়ে আসা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৪জনকে ১০ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম। এসময় রায়পুরা থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আটককৃতরা জানান, গত ৬ আগস্ট থেকে প্রতিদিনই ১৫-২০ টি ড্রেজার দ্বারা বালু উত্তোলন করে চলছে। আজকে এসিল্যান্ড স্যার দুটি ড্রেজার সহ আমাদের চারজনকে আটক করে নিয়ে আসছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম জানান, ইজারা দেওয়ার স্থান থেকে বাহিরে গিয়ে অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় ২টি ড্রেজার জব্দ করা হয়। এসময় ৪জনকে আটক করে নিয়ে আসা হয়। আটককৃত ৪জনের মধ্যে একজনকে ৪ লক্ষ ও বাকী ৩জনকে ২ লক্ষ করে ৬ লক্ষ টাকা সহ সর্বমোট ১০ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া কাটিং ড্রেজার নিয়ে আসার আগ পর্যন্ত বালু মহলটিতে বালু উত্তোলন সম্পূর্ণ ভাবে বন্ধ ঘোষনা করা হয়।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

রায়পুরায় অবৈধ ২টি চুম্বক ড্রেজার জব্দ , ১০ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত : ০৬:৫৮:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪