০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কুমিল্লা বুড়িচংয়ে বন্যার পানি কমলেও জেগে উঠেছে ক্ষতচিহ্ন

বন্যার পানি কমলেও কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় পরতে পরতে জেগে উঠেছে ক্ষতচিহ্ন। বাড়িঘর, বসতভিটা হারিয়ে দিশেহারা হাজারো পরিবারের এখন খোলা আকাশের নীচে। পুনরায় ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতার অপেক্ষায় বানভাসি মানুষ।

স্মরণকালের ভয়াবহ বন্যার পানি নেমে গেলেও কুমিল্লায় রেখে গেছে ব্যাপক ক্ষতচিহ্ন।

কুমিল্লা বুড়িচং উপজেলার নদীর দক্ষিণ পাড়ের ৫টি ইউনিয়ন এর হাজার হাজার ঘর বাড়ির অবস্থা এমন।

বুড়বুড়িয়া এলাকার আর টিভির সিনিয়র সাংবাদিক গোলাম কিবরিয়ার ভিটেমাটি এখন ধ্বংসস্তুপ।

শুধু কিবরিয়াই নয়, উপজেলার পশ্চিমে পির যাত্রা পুর ইউনিয়ন এর বাসিন্দা সফিক মিয়ার ঘরটির মতো অধিকাংশই নিয়ে গেছে বানের পানি।

এখন সহায়-সম্বল হারিয়ে দিশেহারা সফিক মিয়ারা।

কুমিল্লার বুড়িচংয়ে ঘর ও বসতভিটা হারানো এমন হাজার হাজার পরিবার ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা অপেক্ষায় প্রহর গুনছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লা বুড়িচংয়ে বন্যার পানি কমলেও জেগে উঠেছে ক্ষতচিহ্ন

প্রকাশিত : ০৪:৪০:০৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪