১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

সিরাজগঞ্জে মিশু চালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গায় মুঞ্জিল (৫০) নামের এক মিশু গাড়ী চালককে হাত পা বেধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকালে ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুঞ্জিল রঘুনাথপুর গ্রামের মৃত আছাব আলীর ছেলে।

জানাযায়, শনিবার সকালে রঘুনাথপুর গ্রামের ভূয়াগাতি হতে সলঙ্গা যাওয়ার রাস্তার পাশে দেশ ইটভাটার ইটের খামালের ওপর হাত পা বাধা একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় এলাকাবাসী জানায়, নিহত মুঞ্জিল গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয় ও মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

সিরাজগঞ্জে মিশু চালকের লাশ উদ্ধার

প্রকাশিত : ০৫:২৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪