সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সিরাজগঞ্জ বগুড়া মহাসড়কে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৫ নিহত হয়েছে।জানা যায়, রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল জানান, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস ঘটনাস্থল উপজেলার কুটিরচর এলাকায় পৌঁছালে নলকাগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী মারা যায় এবং হাসপাতালে নেয়া হলে আরও দুই জনের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আরও তিন যাত্রীকে আহত অবস্থায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও দুই জন মারা যায় বলে স্থানীয়রা জানায়।
বিজনেস বাংলাদেশ/ডিএস




















