০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কালীগঞ্জে মটরসাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে মটরসাইকেল দুর্ঘটনায় রুহুল আমীন (৩০) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে। নিহত রুহুল আমীন যশোর পরানপুর গ্রামের আবু বক্কার বিশ্বাসের ছেলে এবং ঝিনাইদহ শহরের একটি এনজিওতে কর্মরত ছিলেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুহুল আমিন মটরসাইকেল যোগে যশোরে যাচ্ছিলেন। পথিমধ্যে খুলনা কুষ্টিয়া মহাসড়কের শ্রীলক্ষি সিনেমা হলের সামনে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর পড়ে যান। এ সময় অপর একটি মটরসাইকেল তাকে চাপা দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

ইয়েমেনে প্রতি ৪ পরিবারের তিনটিই খাদ্যসংকটে: জাতিসংঘ

কালীগঞ্জে মটরসাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

প্রকাশিত : ০১:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪