০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মনোহরদীতে গরু বাজারের আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১

নরসিংদীর মনোহরদীতে গরু বাজারের আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। আহতের নাম মোয়াজ্জেম হোসেন, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজি বিভাগের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণে জানা যায়, ১১ সেপ্টেম্বর সকালে গরু বাজারে হামলা চালিয়ে ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনকে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা দা, রাম দা, লোহার রডসহ অন্যান্য অস্ত্র নিয়ে আক্রমণ করে। হামলায় মোয়াজ্জেমের সাথে থাকা টাকা ও মোবাইল ছিনতাই করা হয়। স্থানীয়রা হামলাকারীদের প্রতিরোধ করতে গিয়ে তাদের মোটরসাইকেলগুলোতে আগুন দেয়।

এ ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ওসির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল বন্ধ পাওয়া গেছে।

ট্যাগ :
জনপ্রিয়

কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী টুকু

মনোহরদীতে গরু বাজারের আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১

প্রকাশিত : ০১:৫৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪