০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

গৌরীপুরে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রাগোপালপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুল খালেকের বাড়ির পিছনে কবরস্থানের পাশে জঙ্গল থেকে রবিবার (১৫সেপ্টেম্বর) এক অজ্ঞাত যুবতীর(২৫) লাশ উদ্ধার করা হয়েছে।

আব্দুল খালেক জানান, তিনি রবিবার সকাল সাড়ে ১১টার দিকে শিবপুর বাজার থেকে ভুষির বস্তা নিয়ে বাড়ি ফেরার পথে জঙ্গলের পাশে কিছু কাপড়-চোপড় দেখতে পান। তখন তিনি কাছে গিয়ে দেখেন একটি লাশ পড়ে আছে। পরে গৌরীপুর থানা পুলিশকে খবর দিলে গৌরীপুর থানার ওসি মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়মনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ওই এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম জানান, নিহত মহিলা এই এলাকার কেউ না, অজ্ঞাত।

গৌরীপুর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দেয়। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। লাশ সনাক্তের চেষ্টা চলছে। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

আরও একটি ক্লাবের মালিক হলেন মেসি

গৌরীপুরে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

প্রকাশিত : ০৪:৪৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪