০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুব যৌথ বাহিনীর অভিযান, ২৫ জনকে কারাদণ্ড প্রদান

সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় অবৈধভাবে সীমান্ত নদী যাদুকাটার পাড় কেটে বালু পাথর উত্তোলন করার সময় যৌথ বাহিনীর অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে যাদুকাটা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পরে বিকালের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত ২৫ জনের মধ্যে ৬ জনকে ৩ সপ্তাহ অর্থাৎ (২১ দিনের) কারাদণ্ড এবং বাকি ১৯ জনকে ৩ মাসের অর্থাৎ (৯০ দিনের) কারাদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, আজ রোববার ভোর থেকে যাদুকাটা নদীতে পুলিশ, বিজিবিসহ যৌথ অভিযান পরিচালনা করে।

এসময় উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর পশ্চিম পাড় ঘাগটিয়া এলাকায় নদীর পাড় কেটে বালু পাথর উত্তোলনের সময় ২৫জনকে আটক করা হয়।

পরে বিকালের দিকে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নদীর পাড় কেটে বালু পাথর উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ আইনে ৬ জনকে ৩ সপ্তাহ (২১ দিনের) এবং বাকি ১৯ জনকে ৩ মাসের (৯০ দিনের) কারাদণ্ড প্রদান করেন।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তবর্তী যাদুকাটা নদীর পাড় কাটার অভিযোগে ২৫ জন আসামিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আমরা নদীতে প্রতিনিয়ত নজরদারি রাখছি যেই নদীর পাড় কাটবে তাকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জে ১ হাজার ৪৫১ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ হস্তান্তর: প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়ালি উদ্বোধন

সুনামগঞ্জের তাহিরপুব যৌথ বাহিনীর অভিযান, ২৫ জনকে কারাদণ্ড প্রদান

প্রকাশিত : ০৫:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪