০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় বৃদ্ধা খুন স্ত্রী আহত- আটক ৩

নাটোরের গুরুদাসপুরে বাড়িতে হামলা চালিয়ে হারেজ নামে এক কৃষককে হত্যা করেছে দুর্বৃত্তরা।এ সময় হামলায় তার স্ত্রী ওলেদা বেগমও গুরুতর আহত হয়েছেন।তাকে জরুরী ভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ মঙ্গলবার ভোরে উপজেলার বৃ-চাপিলা গুচ্ছ গ্রামের একদল যুবক পার্শ্ববর্তী কৃষক হারেজ আলীর বাড়িতে ঢুকে মালামাল ও পুকুর লিজ দেওয়া নগদ ৯ লক্ষ টাকা চুরি করার সময় তারা টের পেয়ে চিৎকার শুরু করে এবং বাধা দেয়ার চেষ্টা করে। চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা হারেজ আলী ও তার স্ত্রী ওলেদা বেগমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হারেজ আলীর মৃত্যু হয়।

খবর পেয়ে সকালে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে মনিরুল,মাসুদ ও সুমন নামে ৩ জনকে আটক করে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় বৃদ্ধা খুন স্ত্রী আহত- আটক ৩

প্রকাশিত : ০৫:১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪