০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

লোহাগাড়ায় বটতলী মোটর ষ্টেশনকে যানজট মুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক এলাকা লোহাগাড়া উপজেলার বটতলী মোটর ষ্টেশনকে যানজট মুক্ত করার লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

গত বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। তিনি জানান, উপজেলার গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে বটতলী মোটর স্টেশন। এই স্টেশনকে যানজট মুক্ত করতে এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে।

অভিযানকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান সহ ছাত্র আন্দোলনের অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছাত্র জনতারা বলেন বটতলী মোটর স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেশন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বয়ে গেছে এই স্টেশনের উপর দিয়ে। এই ষ্টেশনে যানজট সমস্যা অতি মাত্রায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পূর্বে একাধিকবার এ ব্যাপারে ভ্রামাম্যান আদালতের অভিযান চললেও তা কারণে-অকারণে ব্যর্থ হয়ে পূর্বের অবস্থায় ফিরে যায়। মূলতঃ সড়কের দু’পাশের ফুটপাত অবৈধভাবে দখল, যত্রতত্র গাড়ি পার্কিং, ব্যাটারি চালিত রিক্সা ও সিএনজি অটো-টেক্সি দৌরাত্ব প্রভৃতি নিয়ন্ত্রণে অব্যবস্থাপনার কারণে সড়কের এহেন বেহাল দশা বলেও মনে করেন তারা।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

লোহাগাড়ায় বটতলী মোটর ষ্টেশনকে যানজট মুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশিত : ০৬:৪৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪