১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু, গাছেই ঝুলছিল ম’র’দে’হ

চট্টগ্রামের লোহাগাড়ায় গাছের ডাল কাটতে গিয়ে মোহাম্মদ ইসমাঈল (৪০) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কামারদিঘীর পাড় বারেক চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল উপজেলার উত্তর কলাউজান রসুলাবাদ পাড়ার মৃত মোজাহার মিয়ার ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন।

স্থানীয় ইউপি সদস্য মো. এরশাদ জানান, ঘটনারদিন সকাল থেকেই ওই এলাকায় হোসাইন নামের একজনের গাছের ডাল কাটার কাজ করছিলেন ইসমাঈল। একপর্যায়ে একটি ডাল বিদ্যুতের তারের ওপর পড়ে বিদ্যুতায়িত হন তিনি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় গাছ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় ইসমাইলের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু, গাছেই ঝুলছিল ম’র’দে’হ

প্রকাশিত : ০৬:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪