সিরাজগঞ্জে ২শ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) র্যাব নিয়মিত প্রেস বিফ্রিং সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ০১:৪০ ঘটিকায় র্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার বনপাড়া হতে ঢাকাগামী মহাসড়কের
রামার চর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিফ্রিং সূত্রে আরও জানা যায়, নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০০ বোতল ফেন্সিডিলসহ মাহিত (২০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়, মাহিত কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাহির মাদি গ্রামের মৃত নূরনবীর ছেলে।
এসময় তার সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং নগদ ১,৫১৭/- টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে খুলনা বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ডিএস




















