০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

বিজয়নগরে ৫ ভুয়া সাংবাদিক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকারসহ মাদকসেবী ৫ ভুয়া সাংবাদিককে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ০১ঃ১৫ মিনিটের দিকে উপজেলার ১০ নং পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, গাজীপুর জেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে প্লাস্টিক ব্যবসায়ী রাহিম রানা চৌধুরী (২৮), মোঃ আবুলের ছেলে জোবায়ের হোসেন (৩৫), কিশোরগঞ্জ জেলার মোঃ বাদল মিয়ার ছেলে মোঃ মোমেন মিয়া (২৫), মৃত আতর আলীর ছেলে সায়েদ আহম্মেদ স্বপন (৩০) ও নরসিংদী জেলার মোঃ আসাদ মিয়ার ছেলে মোঃ জুনায়েদ মিয়া (২২)। তারা সবাই প্লাস্টিক ব্যাবসায়ী বলে জানা যায়।

জানা যায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাত গোপন সংবাদ পেয়ে বিজয়নগর থানা পুলিশের একটি দল পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা ব্রিজের কাছে টহল দিচ্ছিলেন। এসময় একুশে নিউজ স্টিকার যুক্ত একটি প্রাইভেটকারকে সংকেত দিয়ে থামিয়ে ভেতরে থাকা ৫জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা সাংবাদিক পরিচয় দেন। কিন্তু জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার সঠিক ও নির্ভরযোগ্য কোন তথ্য দিতে পারেননি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে তাদেরকে থানা হেফাজতে নেওয়া হয়।এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, ভূয়া সাংবাদিক পরিচয়ে ৫ জনকে আটক করে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিএস//

ট্যাগ :
জনপ্রিয়

বিজয়নগরে ৫ ভুয়া সাংবাদিক গ্রেফতার

প্রকাশিত : ০৪:৪১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪