০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লা সাবেক এমপি ও সাবেক মেয়র-সূচনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন ও তার বড় মেয়ে এবং কুসিকের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বিএফআইইউ বৃহস্পতিবার সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়।

এ তালিকায় আরও রয়েছেন বাহারের স্ত্রী মেহেরুন্নেছা, তার মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহার এবং তাহসিন বাহারের স্বামী সাইফুল আলম রনি। এদের স্বার্থ সংশ্লিষ্ট সব হিসাবের তথ্য আগামী দুই দিনের মধ্যে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে সাবেক মন্ত্রী, এমপি ও রাজনৈতিক নেতার ব্যাংক হিসাব জব্দ বা তলব করছে বিএফআইইউসহ বিভিন্ন সংস্থা।

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লা সাবেক এমপি ও সাবেক মেয়র-সূচনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

প্রকাশিত : ০৫:৪৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪