০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট আহত-৩

পারিবারিক জমিজমা জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিনধারা গ্রামের রফিকুল ইসলাম চৌধুরীসহ তার দুই ভাই রেজাউল আলম চৌধুরী ও রুহুল আমিন চৌধুরীকে মারপিট করে হাত ভেঙে ফেলাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী মোঃ আগা চৌধুরীসহ তার পক্ষের লোকজনের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী রেজাউল আলম চৌধুরী বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, বিনধারা গ্রামের রেজাউল আলম চৌধুরীর সঙ্গে প্রতিবেশী বিবাদি মোঃ আগা চৌধুরীর দীর্ঘদিন থেকে পারিবারিক জমিজমা জায়গা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সকালের দিকে রেজাউল আলম চৌধুরী তাদের পারিবারিক জায়গা ঘেরার জন্য যায়। সেখানে বিবাদি আগা চৌধুরী তার দলবল নিয়ে এসে মারপিট করে। এসময় রেজাউল আলমের চিৎকারে তার ছোট ভাই রফিকুল ইসলাম চৌধুরী ও রুহুল আমিন চৌধুরী এগিয়ে আসলে তাদের কেউ মারপিট করে। এতে বাদির দুই হাতসহ তার ভাইয়েরা গুরুত্বর আহত হয়। পরে আহত অবস্থায় তারা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়।

অভিযোগের বিষয়ে বিবাদী মোঃ আগা চৌধুরী বলেন, তারা যখন কবরস্থান জায়গা ইট দিয়ে কাজ শুরু করেছিল, তখন আমি গিয়ে মিস্ত্রিকে মৌখিক ভাবে কাজ বন্ধ রাখতে বলি। এসময় বাদি পক্ষের কাছে কাগজপত্র দেখতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে প্রথম আমাকে মারপিট করে। পরে আমার পক্ষের লোকজনও তাদের মারপিট করে। এবিষয়ে আমিও থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.ফয়সাল বিন আহসান বলেন, এঘটনায় উভয় পক্ষের পক্ষ থেকে দুটি লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট আহত-৩

প্রকাশিত : ০৫:১৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪