১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

চবিতে বিনা অনুমতিতে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করার নির্দেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দফতরে নির্ধারিত সময়ে উপস্থিতির পাশাপাশি অবস্থান ও প্রস্থানের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও অনুপস্থিত কর্মকর্তা কর্মচারীদের তালিকা প্রস্তুতের জন্য অফিস প্রদানকে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার কে এম নুর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে অফিস খোলা থাকাকালিন নির্ধারিত সময়ে (সকাল ৮:৩০ টা হতে বেলা ৩:৩০ টা পর্যন্ত) অফিসে উপস্থিত হওয়া ও কর্তব্য কাজ শেষে অফিস ত‍্যাগের ক্ষেত্রে সময়ানুবর্তী হওয়ার জন্য আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হলো। এ বিশ্ববিদ্যালয়ের সকল অফিস প্রধানগণ তাঁদের স্ব স্ব আওতাধীন জনবলের ক্ষেত্রে বিষয়টি নিশ্চিত করবেন’।

বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়, ‘আগামী ০১ অক্টোবর, ২০২৪ খ্রি. থেকে বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত কর্মকর্তা ও কর্মচারীগণের নামের দৈনিক তালিকা প্রস্তুতপূর্বক উপ-উপাচার্য (প্রশাসন), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর দপ্তরে সকাল ১১:০০ ঘটিকার মধ্যে প্রেরণ করার জন্য সকল অফিস প্রধানকে অনুরোধ করা হলো’।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

চবিতে বিনা অনুমতিতে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করার নির্দেশ

প্রকাশিত : ০৩:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪