০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

শেরেবাংলা নগরে পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় পেশাদার সশস্ত্র ছিনতাইকারী চক্রের অন্যতম এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির শেরেবাংলানগর থানা পুলিশ।গ্রেফতারকৃতের নাম রুবেল।

বুধবার (২ অক্টোবর ২০২৪) রাতে শেরেবাংলা নগর থানার পাকা মার্কেটের সামনে কিছু লোক ধারালো অস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশ্যে সমবেত হয়ে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়। এ সময় চক্রের অন্য দুই সদস্য কৌশলে পালিয়ে যায়। রুবেলের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি চাপাতি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত রুবেল পেশাদার ছিনতাইকারী চক্রের একজন সদস্য । এই চক্র দীর্ঘদিন যাবত উক্ত এলাকা দিয়ে চলাচলকারী লোকদের আটকিয়ে অস্ত্র দিয়ে কখনো জিম্মি করে, কখনো অস্ত্র ব্যবহার করে গুরুতর জখম করে মালামাল লুন্ঠন করে নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত রুবেল ও চক্রের অন্যান্য সদস্যরা উক্ত এলাকা ছাড়াও ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিনতাই ও চুরি করত মর্মে স্বীকার করে।

রুবেলের বিরুদ্ধে ছিনতাই, ছিনতাইয়ের চেষ্টা,চুরি, ও ডাকাতির প্রস্তুতিসহ সাতটি নিয়মিত মামলা রয়েছে। শেরেবাংলা নগর থানার মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক দুই সদস্যসহ চক্রের অন্যান্যদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

শেরেবাংলা নগরে পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত : ০১:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪