০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গলে কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২অক্টোবর ২৪) সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এই গাঁজা জব্দ করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম জানান, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে পুলিশ অভিযান পরিচালনা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা রেখে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম আরো জানান, ‘কুরিয়ার সার্ভিসের বুকিং মেমো থেকে প্রাপক-প্রেরকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সংগ্রহ করে চারজনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ‘

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

বৃষ্টি নামলেই দুর্ভোগ:রংপুর স্টেশনে ছাউনির ফুটো,পিচ্ছিল প্ল্যাটফর্মে ঝুঁকি

শ্রীমঙ্গলে কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশিত : ০২:৪৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪