০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকসাকে একটি ভুট্টাবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে নারী-শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়তাকিয়া খৈয়াছড়া ঝর্ণা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করেছে।

নিহতরা হলেন, মা নুরজাহান (৫৪), মেয়ে কাজল রেখা (২৬), কাজল রেখার সন্তান আনাস (৮ মাস)। তারা সবাই সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামের জামান মিস্ত্রী বাড়ীর বাসিন্দা।

পুলিশ জানায়, সীতাকুণ্ড উপজেলার মহানগর এলাকার থেকে একটি সিএনজি অটোরিকসাযোগে পূর্ব খৈয়াছড়া এলাকায় আত্মীয়ের বাড়ীতে দাওয়াতে যাচ্ছিলেন তারা। খৈয়াছড়া ঝর্ণা রাস্তার মাথায় দাঁড়িয়ে যাত্রীদের নামনোর আগেই পেছন দিক থেকে ভুট্টা বোঝায় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় সিএনজি অটোরিকসা দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

প্রকাশিত : ০৪:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪