১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী ছাত্রলীগের ৫ কর্মী গ্রেফতার

খিলগাঁও মেরাদিয়া বাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- নাজিফ ফোয়াদ (২৪), মোঃ সিরাজুল আবেদীন শুভ (২৪), মিজানুর রহমান আরসান (২৪), ইব্রাহিম শেখ (২৭) ও তানিজল হক সিফাত (২৪)।

শনিবার (২৬ অক্টোবর ২০২৪) রাত ৯:৫৫ টায় শাহজাহানপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা খিলগাঁও থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে প্রত্যক্ষভাবে জড়িত ছিল।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৪ তারিখ শুক্রবার বাদ জুমা খিলগাঁও থানার মেরাদিয়া বাজারের মোড়ে অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল মোঃ আহাদুল ইসলাম। এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

তাদের ছোড়া গুলিতে আহাদুল গুরুতর আহত হয়। আহত আহাদুলকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়-ভীতি ও নিরাপত্তাহীনতায় ভিকটিমের নিজ এলাকা বরিশালের মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়। এ ঘটনায় গত ১৭ অক্টোবর ২০২৪ খ্রি. ভিকটিম আহাদুল ইসলামের বাবার অভিযোগের প্রেক্ষিতে খিলগাঁও থানায় একটি মামলা রুজু হয়।খিলগাঁও থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী ছাত্রলীগের ৫ কর্মী গ্রেফতার

প্রকাশিত : ১১:৩০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪