১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

শেরপুরে শ্রমিক দলের সাংগঠনিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে জেলা শ্রমিক দলের আয়োজনে সাংগঠনিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, এই স্লোগানকে সামনে শুক্রবার (১নভেম্বর) বিকেলে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এর বাসভবনে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন এর সঞ্চালনায় এবং সভাপতি মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী। এছাড়াও সমাবেশ উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ মেহেদী আলী খান।

সমাবেশে অন্যান্য বিশেষ অতিথির মধ্যে কেন্দ্রীয় শ্রমিক দলের সহ মহিলা সম্পাদক হামিদা খাতুন ,নালিতাবাড়ী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন সামাদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি সিদ্দীক সোহেল মন্ডল সহ জেলা বিএনপি এবং জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন স্তরের শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশের আগে বিভিন্ন উপজেলা শাখা থেকে নেতা কর্মীরা মিছিল সহকারে সমাবেশে এসে উপস্থিত হন।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

শেরপুরে শ্রমিক দলের সাংগঠনিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত : ১০:৫২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪