০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোতালিব হত্যা মামলায় দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার

রাজধানীর হাজারীবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত শিক্ষার্থী আব্দুল মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো আওয়ামী লীগ নেতা মারুফ হোসেন (৬১) ও ঢাকা মহানগর দক্ষিণ ২২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন সঞ্জয় (৩১)। গ্রেফতারকৃত মারুফ হোসেন নিউ সুপার মার্কেট দোকান মালিক সমিতির তিন বারের সভাপতি ও আওয়ামী লীগের অর্থ যোগানদাতা।

বুধবার (৩০ অক্টোবর ২০২৪) দিবাগত রাত ৩:৩০ ঘটিকায় হাজারীবাগ থানা এলাকায় অভিযানা পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আরো অনেক ছাত্র-জনতার সাথে সরকার পতনের এক দফা দাবীতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল শিক্ষার্থী আবদুল মোতালিব। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে আবদুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় গত ৩০ আগস্ট হাজারীবাগ থানায় জনৈক শেখ মুহা. মাছুম বিল্লাহ একটি হত্যা মামলা দায়ের করেন।

থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এ মামলায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আব্দুল মোতালিব হত্যার সাথে জড়িত মারুফ হোসেন ও মাহবুব হোসেন সঞ্জয়কে হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গ্রেফতারকৃত মাহবুব হোসেন সঞ্জয় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর আক্রমণকারী অস্ত্রধারী হেলমেট বাহিনীর সক্রিয় সদস্য।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও এ হত্যার ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোতালিব হত্যা মামলায় দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত : ০৬:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪