১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

রংপুরে জোড়া খুনের দায়ে দুজনের মৃত্যুদন্ড

রংপুরে চাঞ্চল্যকর রফিকুল ও আব্দুর রাজ্জাক মন্ডল হত্যা মামলায় দুই জনের মৃত্যুদন্ডাদেশ এবং ১ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৩ নভেম্বর) দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই আদেশ দেন ।

রংপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আফতাব উদ্দিন জানান, ২০১৮ সালের ১৮ জুলাই জমি নিয়ে বিরোধের জেরে পীরগঞ্জের মজিলা তাহেরপুর এলাকায় সংঘর্ষে খুন হন একই এলাকার রফিকুল ইসলাম (৪৫) ও আব্দুর রাজ্জাক মন্ডল (৪০)।

এ ঘটনায় হত্যা মামলা হলে তদন্ত করে তিনজনের নামে চার্জশিট দেয় পুলিশ।

এ ঘটনায় সাক্ষীদের সাক্ষ্য ও জেরা শেষে বিচারক অভিযুক্ত আ. রশিদ ওরফে নান্নু মন্ডল এবং হারুন মন্ডলকে মৃত্যুদন্ডাদেশ এবং মো. আকমল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দেয়। এ সময় আসামিরা আদালতের হাজতখানায় উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

রংপুরে জোড়া খুনের দায়ে দুজনের মৃত্যুদন্ড

প্রকাশিত : ০৫:৪৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪