টাঙ্গাইলে তিন দিন ব্যাপী জেলা ইজতেমা (সাদ পন্থী) শুরু হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর মিনি স্টেডিয়াম মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।
রোববার ফজরের নামাজের পর মাওলানা সৈয়দ আনিসুজ্জামানের বয়ানের মাধ্যমে এ ইজতেমার কার্যক্রম শুরু হয়। মহেড়া পিটিসি মসজিদের মুফতি নিজাম উদ্দিন বকশি জুমার নামাজ আদায় করান। পরে কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আরিফুর রহমান বয়ান করেন।
ইজতেমা পরিচালনা কমিটির সদস্য মো. শামীমুল ইসলাম জানান, জেলার ১২ টি উপজেলার ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মুসুল্লিরা এসেছে। এছাড়াও ইন্দোনেশিয়া থেকে ৯ জনের একটি দল ইজতেমায় অংশ নিয়েছে। জুমার নামাজে প্রায় ১৫ হাজার মুসুল্লি অংশ নেয়। আগামী রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। মোনাজাতে প্রায় ২৫ হাজার মুসুল্লি অংশ নিবেন।
ইজতেমাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। ইউনিফর্ম ছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এছাড়াও গোয়েন্দা তৎপরতাও লক্ষ্য করা গেছে।
এই সাদপন্থীদের ইজতেমাকে পন্ড করার জন্য শহরের নিরালা মোড় এলাকায় সমবেত হয়েছে সমাবেশ করেছে যোবায়ের পন্থীর অনুসারীরা।
বিজনেস বাংলাদেশ/ডিএস





















