০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

আড়িয়াল খাঁ নদে ভেসে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ

মাদারীপুরে শিবচরে আড়িয়াল খাঁ নদের পাড়-সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিক উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের কলাতলা বেড়িবাঁধ এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড়-সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে স্থানীয়রা কলাতলা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শিবচর থানার ওসি মোখতার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নৌ পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

আড়িয়াল খাঁ নদে ভেসে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ

প্রকাশিত : ০৫:৩২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪