০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

বাউবিতে নবনিযুক্ত ট্রেজারারের যোগদান

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে যোগদান করেছেন কৃষি ও পল্লী উন্নয়ন অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন প্রকাশিত হয়।

ড. শামীম ১৯৭৬ সালের ১৫ জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম মনিমুল হক এবং মা মোসাঃ সামসুন্নাহার বেগম। স্ত্রী মোসাঃ সারমিন ফেরদৌস এবং একমাত্র সন্তান মোঃ সাদাত শাহরিয়ার । মনাকষা হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯১ সালে এসএসসি এবং রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী থেকে ১৯৯৩ সালে এইচএসসি পর্যায়ে উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে।

ড. শামীম, ১৯৯৭ সালে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং ১৯৯৮ সালে স্নাতকোত্তর শেষ করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন শেষ করে ড. শামীম, শিক্ষা মন্ত্রণালয় ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগ-এর অধীনে পরিচালিত বিভিন্ন দেশি ও বিদেশী গবেষণা প্রকল্পের সঙ্গে যুক্ত হন। সর্বশেষ, ২০০৫ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর কৃষি ও পল্লী উন্নয়ন অনুষদে প্রভাষক হিসেবে যোগ দেন। ড. শামীম, জাপান সরকারের মনবুশো বৃত্তির অধীনে ওকাইয়ামা বিশ্ববিদ্যালয় (Okayama University), জাপান থেকে পরিবেশ বিজ্ঞান (Environmental Science) বিষয়ে ২০১০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

বাউবিতে নবনিযুক্ত ট্রেজারারের যোগদান

প্রকাশিত : ০৬:০৫:২১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪