১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

চেতনানাশক দিয়ে ৫ বাড়িতে চুরি, আটক-৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে খাবার লবণে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে হিন্দু কমিউনিটির ৫টি বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলো, উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হামলাকোলা গ্রামের মৃত হাছেন আলীর পুত্র মোঃ আল আমিন সরকার, পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের মৃত আজিজুল মোল্লার পুত্র মোঃ সাইদুল ইসলাম ওরফে মদন, মোঃ ময়নাল হোসেনের পুত্র সিএনজি চালক মোঃ হামিদুল ইসলাম এবং চিত্ত কর্মকারের ছেলে শ্রী পল্লব কর্মকার।

পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত ১টি সিএনজি, স্বর্ণের দোকানদার পল্লব কর্মকারের দোকান থেকে ৫ ভরি ২ আনা স্বর্ণ, ৩ ভরি ৮ আনা রূপাসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান, সংঘবদ্ধ চোরেরা অভিনব কৌশলে টার্গেট করা বাড়ির রান্না ঘরে ঢুকে লবণের মধ্যে চেতনানাশক মিশিয়ে দিয়ে যেত। রাতে সেই লবণ দিয়ে রান্না করা খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে সেই বাড়িতে ঢুকে লুট করে নিয়ে যেত। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর গভীর রাতে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের গাঁড়াদহ পাল পাড়ার হিন্দু কমিউনিটির ৫টি বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শংকর পাল বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করে। ঐ মামলার সূত্র ধরে শাহজাদপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।পরে তাদের কাছ থেকে স্বর্ণালংকার,রূপা, চুরির কাজে ব্যবহৃত সিএনজি এবং সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

চেতনানাশক দিয়ে ৫ বাড়িতে চুরি, আটক-৪

প্রকাশিত : ০৩:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪