০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

জামালপুরে ডেইলি স্টার সাংবাদিক নিরব সন্ত্রাসী হামলায় আহত

জামালপুরের সরিষাবাড়ীতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ডেইলি স্টার জামালপুর প্রতিনিধি সাংবাদিক শহিদুল ইসলাম নিরব। হামলায় তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার সন্ধ্যায় সরিষাবাড়ীর পোগলদিঘা মহাবিদ্যালয় মাঠে হামলার শিকার হন তিনি।জানা গেছে, উপজেলার পোগলদিঘা মহাবিদ্যালয়ের মাঠে পূর্ব নির্ধারিত ছাত্র ইউনিয়নের সম্মেলন আহবান করে পোগলদিঘা ইউনিয়ন কমিউনিস্ট পার্টি। এ সম্মেলনকে ছাত্রলীগের সম্মেলন ভেবে একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া ডেইলি স্টারের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম নিরব নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন। কোন কথা না শুনে তার উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হন সাংবাদিক শহিদুল ইসলাম নিরব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে সাংবাদিক শহিদুল ইসলাম নিরব জানান, পোগলদিঘা মহাবিদ্যালয়ের মাঠে কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়নের সম্মেলন চলছিল। সে সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে যান তিনি। পরে একদল লোক লাঠিসোটা নিয়ে তার উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি জাকির, সাধারণ সম্পাদক রঞ্জু

জামালপুরে ডেইলি স্টার সাংবাদিক নিরব সন্ত্রাসী হামলায় আহত

প্রকাশিত : ০৯:৩৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪