শেরপুরে বৃহত্তর ময়মনসিংহ আঞ্চলিক মুসলিম নিকাহ্ রেজিঃ সমিতির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০.৩০মিনিটের দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্র বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিঃ সমিতির শেরপুর জেলা শাখার উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় বৃহত্তর ময়মনসিংহ আঞ্চলিক মুসলিম নিকাহ্ রেজিঃ সমিতির নির্বাহী সভাপতি আলহাজ্ব কাজী মোঃ জুবায়ের ইবনে সালেহ, এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিঃ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী শাহ্ মোঃ নেসারুল হক।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট এডভোকেট আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিঃ সমিতির কেন্দ্রীয় কমিটির নিবার্হী সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মোঃ ইকবাল হোসেন, বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিঃ সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ্ব মাওলানা কাজী সেলিম রেজা, বৃহত্তর ময়মনসিংহ আঞ্চলিক মুসলিম নিকাহ্ রেজিঃ সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মোঃ এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মোঃ আব্দুর রাজ্জাক ,ময়মনসিংহ আঞ্চলিক মুসলিম নিকাহ্ রেজিঃ সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক কাজী আবুজর মোঃ আল-আমিন প্রমুখ সহ জেলা, উপজেলা ও পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে বৃহত্তর ময়মনসিংহ আঞ্চলিক মুসলিম নিকাহ্ রেজিঃ সমিতির সকল সদস্য সহ শেরপুর জেলা শাখার সকল সদস্য,জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সিনিয়র-জুনিয়র গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ডিএস























