একুশ শতকের চতুর্থ শিল্প-বিপ্লবের বর্তমান যুগে তথ্য প্রযুক্তির গুরুত্বকে উপলব্ধি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত হয় “IT FIESTA -2024” এর অন্যতম সেগমেন্ট ‘Inter University Programming Contest’ -এর চূড়ান্ত পর্ব।এই আয়োজনে অংশগ্রহণ করে সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ।
শনিবার (১৬ নভেম্বর) Creative IT Institute এর চট্টগ্রাম শাখায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এই সেগমেন্টটি ২টি পর্বে অনুষ্ঠিত হয়। ১৪৩টি টিমের অংশগ্রহণে অনলাইনে অনুষ্ঠিত হয় ১ম পর্ব এবং এর ফলাফলের ভিত্তিতে বাছাইকৃত ৫০টি টিম পরবর্তীতে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে।
এতে তুমুল প্রতিযোগীতার মাধ্যমে বিজয়ী হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের CoU Last run for memories দল, প্রথম রানারআপ হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Crops of Palestine দল,দ্বিতীয় রানারআপ হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরই Dracarys দল। এছাড়াও সেরা নারী দল হিসেবে বিজয়ী হয়েছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের IIUC Dalvat দলটি।
আয়োজন সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের সভাপতি রওনাক রওশন ফিহা বলেন, “বর্তমানে দেশে বিদেশে সকল ক্ষেত্রে নিজেকে তুলে ধরতে তথ্যপ্রযুক্তি সম্পর্কে জ্ঞানের বিকল্প নেই। তথ্যপ্রযুক্তির প্রতি সকলের উৎসাহকে আরো একটু উদ্দীপ্ত করতে আমাদের প্রথমবারের মতো এই IT FIESTA -2024 এর আয়োজন।”
এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক কে এম সিফাত শাহরীণ স্বচ্ছ বলেন, “আমরা অত্যন্ত সাফল্যের সাথে এবারের আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। প্রায় ৫০টি দল অংশগ্রহণ করে। এটা আমাদের জন্য একটি মাইলফলক। ভবিষ্যতে আমরা আরো বড় করে এই আয়োজন গুলো করতে চায়।”
অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে পুরো সময় জুড়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রওনাক রওশন ফিহা, সহ-সভাপতি ইসরাত জাহান ইলা, সাধারণ সম্পাদক কে এম সিফাত শাহরীণ স্বচ্ছ, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল মাওলা খান ও সৌরভ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. ওজায়ের হোসেন, অর্থ সম্পাদক মো. রেজানুর রহমান হৃদয়, সহকারী সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও প্রতীক দত্ত, সহকারী ওয়েবসাইট ব্যবস্থাপনা সম্পাদক কাউসার আহমেদ সজীব, সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিদওয়ান সিদ্দিকী, ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ মো. রবি আলম রিফাত। এছাড়াও সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাতিন হোসাইন, সৈয়দ আনাস, প্রিতম শেখর শীল, মোঃ সাদমান সামি ও সায়িদ।
বিজনেস বাংলাদেশ/ডিএস






















