শেরপুরে জেলা শহরের পৌরসভার অষ্টমী তলায় দীর্ঘ ৩ বছর পর ২৩ নভেম্বর শনিবার সকালে শেরপুর জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে বাস চলাচলের মধ্যে দিয়ে অষ্টমীতলা আন্তঃজেলা বাস টার্মিনালের শুভ উদ্বোধন করা হয়েছে।
শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব মো: হযরত আলী, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আ: আউয়াল চৌধুরী, সদস্য সচিব এডভোকেট মো: সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুল বাতেন, শহর বিএনপি সভাপতি এবিএম মামুনুর রশিদ পলাশ, প্রেস ক্লাব কার্যকরী সভাপতি সাংবাদিক আব্দুর রফিক মজিদসহ প্রমুখ।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার কর্মসম্পাদন সহায়ক কমিটির সদস্য ও জেলা শিক্ষা অফিসার মো: রেজুয়ান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইল আলম, শেরপুর বাস কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গৌতম সাহা, জেলা শ্রমিকদল সভাপতি মো: শওকত হোসেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ইউজিআইআইপি প্রকল্পের আওতায় ৬ কোটি টাকা ব্যায়ে অষ্টমীতলা আন্ত:জেলা আধুনিক বাস টার্মিনালটি ২০২১ সালে নির্মাণ কাজ সম্পন্ন করা হলেও বিভিন্ন প্রতিন্ধকতার জন্য উদ্বোধন করা সম্ভব হয়ে উঠে নি। বর্তমান জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পৌর প্রশাসক মোহাম্মদ তোফায়েল আহমেদ এর অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সমন্বয় এর মধ্যে দিয়েই টার্মিনালটি চালু করা হলো। এতে করে জেলা শহরের যানজটের নিরসন মুক্ত হবে বলে আশা করেন সচেতন মহল।
বক্তব্য শেষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান আনুষ্ঠানিকভাবে টার্মিনালের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, আদিল মাহমুদ উজ্জল, তথ্যধারার চিফ রিপোর্টার আসাদুজ্জামান মোরাদ, সিনিয়র সাংবাদিক জি এইচ হান্নানসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো: বজলুল করিম, সহকারি প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা হাসান মাহমুদ শেলীম আলম, পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ডিএস






















